ব্রেকিং নিউজঃ

রাশিয়ার যে বিষয়টি কখনো না মানার ঘোষণা দিল জি-৭ জোট

জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জি-৭ জোট শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া জোরপূর্বক যেসব অঞ্চল দখল করবে এবং রাশিয়ার অংশ বানাবে সেসব অঞ্চলকে জি-৭ জোট কখনো স্বীকৃতি দেবে না।

জার্মানিতে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা তিন দিনের একটি বৈঠক শেষে বিবৃতিতে এমন কথা জানায়।

বিবৃতিতে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রাশিয়া জোরপূর্বক, সামরিক আগ্রাসন চালিয়ে সীমানা পরিবর্তনের যে চেষ্টা চালাচ্ছে সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেব না। ক্রিমিয়াসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলের সার্বভৌমতা রক্ষায় আমরা আমাদের সাহায্য অব্যহত রাখব।

এদিকে জি-৭ জোটের এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে।

তিনি জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। কুলেবা তাদের কাছে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তাছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা জি-৭ জোটের নেতাদের কাছে দাবি জানিয়েছেন, রাশিয়ার ধনকুবেরদের সম্পত্তি জব্দ করে যেন সেই অর্থ ইউক্রেনকে  তাদের দেশ পুনর্গঠনের জন্য দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930