ব্রেকিং নিউজঃ

মিজা ফখরুল পলিটিক্যাল হেলুসিনেশনে ভুগছেন: ওবায়দুল কাদের

বিএনপি নেতা ফখরুল ইসলাম পলিটিক্যাল হেলুসিনেশনে ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার কাদের এ মন্তব্য করেন।

মন্ত্রী শনিবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম পলিটিক্যাল হেলুসিনেশনে ভুগছেন।

তিনি বাংলাদেশকে শ্রীলংকার সঙ্গে তুলনা করছেন। তাদের নেতাদের লজ্জা পাওয়া উচিত। তারা জানে না, বাংলাদেশ কখনো শ্রীলংকা হতে পারে না। কেননা বাংলাদেশ শ্রীলংকার মতো ঋণগ্রস্ত দেশ নয়। বাংলাদেশ শ্রীলংকার কাছ থেকে ঋণ নেয়নি। বরং শ্রীলংকাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ, আগামী মাসেই প্রধানমন্ত্রী সেটির উদ্বোধন করবেন। আর এসব দেখে তাদের (বিএনপি) মাথা খারাপ হয়ে গেছে।

মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা, পারভীন জামান কল্পনা, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

সম্মেলন শেষে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031