ব্রেকিং নিউজঃ

মুখ বুঝে পিঠে লাঠি খাওয়ার সময় আর নেই: গয়েশ্বর

বিএনপি অন্যতম জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফের বাড়িতে হামলাকে পরিকল্পিত মহড়া উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, ‘হামলা হলে পাল্টা হামলা, আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে।

এ দায়িত্ব পালনে যারা বাধা দেবে, তাদের মোকাবিলা করব। আর ছাড় দেওয়ার সময় নেই। মুখ বুঝে পিঠে লাঠির বাড়ি খাওয়ার সময় নেই।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ‘দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মতো অবস্থা দেখতে চান না জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নিরাপদে মানসম্মান নিয়ে প্রস্থান করুন। আওয়ামী লীগ যদি শ্রীলংকা থেকে শিক্ষা না নেয়, তা হলে তাদের পরিণতি ভয়াবহ হবে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই প্রতিবাদসভা অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে। খন্দকার মোশাররফের বাড়িতে হামলা করেছে দুষ্কৃতকারীরা। আগে দুষ্কৃতকারীদের জায়গা ছিল জেলে। এখন তাদের জায়গা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনে।

বিএনপির এ বিক্ষোভ সমাবেশ ঘিরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ ছিল। সমাবেশ ঘিরে পুলিশেরও সতর্ক উপস্থিতি ছিল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930