ব্রেকিং নিউজঃ

‘ডেঙ্গু পরিস্থিতি এবার আরও ভয়ংকর হতে পারে’

এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় সমস্ত ওয়ার্ডে এডিস মশা নির্মূলে আমাদের এ চিরুনি অভিযান পরিচালিত হবে। এ অভিযান শেষে আমি নিজেই আবার অভিযানে নামব। তখন যদি কেউ অনুরোধ করেন জরিমানা না করার জন্য, তা শোনা হবে না। এ শহরের নিরাপত্তার জন্য আমাকে কঠোর হতেই হবে।

আতিকুল ইসলাম বলেন, এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা যেটা তথ্য পেয়েছি, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে।

আমার কথা হলো, আমরা সাধ্যমতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলরদের নিয়ে, সিটি করপোরেশনের সবাইকে নিয়ে তা করব। প্রতিটি ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।

এ সময় ডিএনসিসি এলাকায় সমস্ত ওয়ার্ডে এডিস মশা নির্মূলে চিরুনি অভিযান পরিচালিত হবে বলে জানান মেয়র।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930