ব্রেকিং নিউজঃ

রাশিয়ার আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক চীনা রাষ্ট্রদূতের

ইউক্রেনে রুশ আগ্রাসনের সরাসরি নিন্দা জানায়নি চীন। তবে এবার চীনের সাবেক রাষ্ট্রদূত গাও ইউশেং রুশ আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

গাও ইউশে প্রায় এক দশক আগে রাশিয়া এবং মধ্য এশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মজীবন শেষে অবসরে যান। একটি অনলাইন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস সেমিনারে বলেন, রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে।

গাও বলেন, পুতিনের শাসনকালে মস্কো কখনোই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে স্বীকার করেনি। ওই দেশগুলোর ভূখণ্ডের তার ঘন ঘন ‘লঙ্ঘন’ ছিল ‘ইউরেশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি’।

তিনি আরও বলেন, পুতিন শাসনের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় এবং অগ্রাহ্য দিক হল সাবেক সোভিয়েত ইউনিয়নকে তার প্রভাবের একচেটিয়া ক্ষেত্র হিসেবে বিবেচনা করা এবং রাশিয়ার আধিপত্যের বিভিন্ন ক্ষেত্রে একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে সাম্রাজ্য পুনরুদ্ধার করা।

তবে ইউক্রেন যুদ্ধের কারণে এটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় বলে দাবি করেন গাও। তার মতে, যুদ্ধ শেষ হয়ে গেলে সম্ভবত একটি নতুন বিশ্বব্যবস্থার উত্থান ঘটবে। এই যুদ্ধই  ইউক্রেনকে রাশিয়ার ‘প্রভাবের ক্ষেত্র’ থেকে সরিয়ে ইউরোপে আরও কাছে নিয়ে এসেছে। এই যুদ্ধের কারণেই রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক শক্তি মারাত্মকভাবে দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930