ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার!

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা রমজান আলী (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রমজান আলী ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের আলামিন মন্ডলের ছেলে ও তার চাচা আতিয়ার রহমান (৬৫) হত্যা মামলার প্রধান আসামী।

বুধবার বিকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত সোমবার (২৮ ফেব্রয়ারি) ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা রমজান আলী তার চাচাকে মারধর করে।

এতে তিনি আহত হন। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

গ্রামবাসির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আতিয়ার ও তার ভাই আলামিনের মধ্যে জমিজাতি নিয়ে বিরোধ চলে আসছিলো।

ঘটনার দিন নিজ জমিতে বাঁশ কাঁটাতে গেলে ভিকটিম আতিয়ার রহমান (৬৫) কে তার আপন ভাতিজা রমজান আলী এলোপাথাড়ি ভাবে মেরে ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম করে।

এ ঘটনায় নিহত’র স্ত্রী মোছা: ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান এলাকা থেকে আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930