ময়মনসিংহ জেলা লকডাউন, ২ চিকিৎসকসহ আক্রান্ত ৭
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান এ ঘোষনা দেন।
জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়নসহ গ্রাম পর্যায় পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে।
ডিসি মিজানুর রহমান বলেন, জেলায় ইতিমধ্যে ২জন চিকিৎসক ১জন পুলিশ কনস্টেবলসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাই করোনা প্রতিরোধে আজ বিকাল ৫টা থেকে জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়নসহ গ্রাম পর্যায়ে লকডাউন (অবরুদ্ধ) ঘোষনা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্তক সর্তক অবস্থানে রয়েছে মানুষকে ঘরে রাখার জন্য। নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ছাড়া কোন প্রকার যানবাহন জেলার মধ্যে ঢুকবেনা এবং বেরও হবে না। আশা করছি সকলের সহযোগিতায় করোনা প্রতিরোধে সক্ষম হব।
