ব্রেকিং নিউজঃ

জাতিসংঘ মহাসচিব আইসোলেশনে

করোনা আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসে আইসোলেশনে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।
মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসেন তিনি। ফলে আগামী কয়েকদিন তাকে আইসোলেশনে থাকতে হবে।

আইসোলেশনে থাকায় জাতিসংঘ মহাসচিবের আগামী কয়েকদিনের নির্ধারিত মুখোমুখি সব বৈঠক ও কর্মসূচি বাতিল করা হয়েছে বলে এএফপি জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ।

যদিও করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। মাত্র কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজ নিয়েছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930