ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ রোববার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ ডেকেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

আগামী রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন।

এ ছাড়া একই দিন দেশব্যাপী সব জেলা ও মহানগরে একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয়বাদী শ্রমিক দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সমাবেশ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930