ব্রেকিং নিউজঃ

মিরপুর টেস্ট দেখা যাবে ৫০ টাকায়, মানতে হবে যে শর্ত

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিড পেয়েও ৮ উইকেটে বড় ব্যবধানে পরাজয়ের পর ঢাকায় ফিরেছে মুমিনুল বাহিনী।

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে টাইগাররা।

আগামীকাল হোম গ্রাউন্ড অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আর এই ম্যাচের জন্য ন্যুনতম টিকিট ধার্য করা হয়েছে ৫০ টাকা। ৫০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে।

সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

টিকিট কিনতে সরাসরি যোগাযোগ করতে হবে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। টিকিট রয়ে গেলে ম্যাচের দিনও পাওয়া যাবে বুথে।

আগের সবগুলো ম্যাচের মতো এই ম্যাচেও একই শর্ত প্রযোজ্য।

১৮ বছরের বেশি বয়সিদের মধ্যে কেবল দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকরাই মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকার সনদ দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সিদের সনদ লাগবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930