ব্রেকিং নিউজঃ

নয়াপল্টনে বিএনপির সমাবেশের চলছে

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ দেশের সব বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুরে এ সমাবেশ হবে।

দুপুর ১টায় সমাবেশ শুরু হবে।  সমাবেশের প্রস্তুতি চলছে।

দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের অস্থায়ী মঞ্চ বানানোর কাজ চলছে।  সমাবেশের প্রস্তুতি দেখভাল করছেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এর আগে সোমবার রাতেই ঢাকা মহানগরের দুই শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দেন।

আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।  প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপি আটদিনের কর্মসূচি ঘোষণা করে।  এরই অংশ হিসাবে আজ সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31