ব্রেকিং নিউজঃ

ভারতে দ. আফ্রিকা ফেরত একজনের শরীরে ‘ডেল্টার চেয়ে ভিন্ন’ করোনা শনাক্ত

ভারতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওই যাত্রীর শরীরে পাওয়া নমুনা ‘ডেল্টার চেয়ে ভিন্ন’ বলে সোমবার জানিয়েছেন ভারতের কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর।  ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মন্ত্রী জানান, রাজ্য সরকার করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে।

নমুনাগুলো আরও পরীক্ষার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুজনের শরীরে করোনার উপস্থিতি মেলে। তাদের মধ্যে একজনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া যায়।

এদিকে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার ঠেকাতে ভারত বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রেখেছে।

সোমবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশে ছাড়াও হয়েছে ইউরোপের সব দেশ, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরাইল।

এর ফলে পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভারত সরকার যে ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষাসহ অতিরিক্ত ব্যবস্থা অনুসরণ করতে হবে।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31