ব্রেকিং নিউজঃ

না.গঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৪, সুস্থ ৩ মৃত্যু ২

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং দুজন মৃত্যুবরণ করেছেন। এ সময়ের মধ্যে জেলায় ৩ জন সুস্থ হয়েছেন।

১৩ এপ্রিল সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩ জন, মৃত্যু ১১ জনের আর সুস্থ হয়েছেন ৬ জন।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় টেস্ট রিপোর্ট যেগুলো পাওয়া গেছে তার মধ্যে ২৪ জন আক্রান্ত হয়েছেন এ রোগে। জেলায় মোট আক্রান্ত ১৩৩ জন আর মৃত্যু ১ জনের। জেলায় মোট ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930