ব্রেকিং নিউজঃ

বেসরকারি বাস ভাড়া বিষয়ে বৈঠক চলছে

বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার বিআরটিএর প্রধান কার্যালয়ে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর বিষয়ে বৈঠক হয়।

তবে ওইদিন অর্ধেক ভাড়ার বিষয়ে বাস মালিকদের রাজি করাতে পারেনি সরকার।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আসছে ১ ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন এ সিদ্ধান্তের ফলে ঢাকাসহ সারা দেশে সংস্থাটির প্রায় এক হাজার তিনশ বাসে এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31