ব্রেকিং নিউজঃ

১০০ তেহরিক-ই-তালেবান সদস্যকে ছেড়ে দিয়েছে পাকিস্তান?

তেহরিক-ই-তালেবানের (টিটিপি) ১০০ সদস্যকে ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম ট্রিবিউন নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, তেহরিক-ই-তালেবানের প্রতি সুদৃষ্টিভঙ্গি প্রকাশের অংশ হিসেবে পাকিস্তান সরকার সম্প্রতি এই তালেবান সদস্যদের মুক্তি দিয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর তেহরিক-ই-তালেবানের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সঙ্গে তারা এক মাসের যুদ্ধবিরতি চুক্তি করেছে। দুই পক্ষ রাজি থাকলে অস্ত্রবিরতির মেয়াদ আরও বাড়তে পারে

এরপর পাকিস্তানের গণমাধ্যমে তালেবান সদস্যদের মুক্তির খবর আসে।

তবে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন বলছে, পাকিস্তান সরকার টিটিপি সদস্যদের মুক্তি দেয়নি। তেহরিক-ই তালেবানের পক্ষ থেকেও তাদের সদস্যদের মুক্তি দেওয়ার খবর নাকচ করা হয়েছে।

টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন, দলের ১০০ সদস্যের মুক্তির ব্যাপারে গণমাধ্যমে যে রিপোর্ট হয়েছে তা সত্য নয়। তেহরিক-ই তালেবান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে পুরোপুরি সম্মান করে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

পাক সরকারের কাছে টিটিপি বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে— এ ব্যাপারে তেহরিক-ই-তালেবানের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত সমঝোতাকারী টিম সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। সুতরাং সরকারের কাছে তালেবানের শর্ত ও দাবির মিডিয়া রিপোর্ট অকালপক্ক।

পাকিস্তানি তালেবান যারা তেহরিক-ই-তালেবান (টিটিপি) নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটির আফগানিস্তানের তালেবান থেকে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে। বেশ কয়েক বছর ধরেই তারা পাকিস্তানে সক্রিয়। তারা মূলত পাকিস্তানের ক্ষমতা দখল করে সেখানে ইসলামি শরিয়া আইন চালু করতে চাইছে।

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার মাধ্যমে পশ্চিমা বিশ্বে পরিচিতি পায় টিটিপি। রয়টার্সের তথ্যমতে, টিটিপির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31