ব্রেকিং নিউজঃ

ফ্যাসিবাদি সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত এই নেতা আমাদের সাহস, শক্তি ও গণতন্ত্রের প্রতীক।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিদেশে উন্নত চিকিৎসা দরকার। কিন্তু ফ্যাসিবাদি সরকার তাকে এখন পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।

তাই আমরা তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করছি।

বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার গণঅনশন কর্মসূচিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এদিন সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি উদ্বোধন করেন।

গণঅনশন কর্মসূচিতে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান,  গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা,  আমান উল্লাহ আমান,  আবদুস সালাম,  রুহুল কবির রিজভী, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল আলম মজনু,  আমিনুল হক, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, হাসান জাফির তুহিন,  শহীদুল ইসলাম বাবুল,  আফরোজা আব্বাস, আমিরুল ইসলাম আলিম,  শামীমুর রহমান শামীম,  তাইফুল ইসলাম টিপু,  ফজলুর রহমান খোকন,  ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, আমিনুর রহমান আমীন ও তানজিম হাসানসহ নেতাকর্মীরা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930