ব্রেকিং নিউজঃ

২০ নভেম্বর সারাদেশে বিএনপির গণঅনশন

আগামী ২০ নভেম্বর সারাদেশে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

উল্লেখ্য, ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930