ব্রেকিং নিউজঃ

সহকারী সচিব হলেন ২১ কর্মকর্তা

ক্যাডার বহির্ভূত ২১ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদোন্নতির পর তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

উপসচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930