ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারের: মির্জা ফখরুল

মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশ নেওয়ার সুযোগ করে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা আবারও আহ্বান জানাচ্ছি সরকারকে— অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক।

কারণ তিনি গণতন্ত্রের নেত্রী। তার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, আমরা আশা করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন।

মির্জা ফখরুল দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আরও বলেন, চিকিৎসকেরা ইতোমধ্যে বলেছেন, তার অনেক ধরনের অসুখ। সত্যিকার অর্থে তাকে সুস্থ করার মতো দেশে কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই।

এ জন্য বারবার সরকারকে বলা হয়েছে, পরিবার থেকে আবেদন করা হয়েছে; অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা বারবার বলছি, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930