ব্রেকিং নিউজঃ

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন আরও সাত জন। সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহত একজন হলেন জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

জাহাজের আহত শ্রমিকেরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল, পেট্রোল ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামের একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে এবং জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজে কর্মরত আট জন দগ্ধ হন।

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এরপর আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এরই মধ্যে ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হতাহতদের খোঁজ-খবর নেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায়, সেজন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930