ব্রেকিং নিউজঃ

মৌলভীবাজার জেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

চতুর্থ ধাপে ইউপি পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বর এই ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

৮৯তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তফসিল ঘোষণা করেন।

একই তফসিলে তিনটি পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

তফসিল অনুযায়ী চতুর্থধাপে মৌলভীবাজারে যেসব ইউপি পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে-
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, মুনশীবাজার, পাঁচগাঁও, রাজনগর, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউপি ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাবাগলা, এর আখাইলকুড়া, একাটুনা, চাদনীঘাঁট, কনকপুর, আমতৈল, নাসিরাবাদ, মুস্তফাপুর, গিয়াসনগর ইউপি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031