ব্রেকিং নিউজঃ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাজে গেছে বাংলাদেশের। খেলতে হয়েছে বাছাই পর্ব। যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে হারতেও হয়েছে। এরপর সুপার টুয়েলভ পর্বে নেই কোনো জয়।

তবে আশার কথা হলো, আগামী ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে টাইগাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠা ১২টি দলই সরাসরি খেলবে ২০২২ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে। তবে বিশ্বকাপের প্রাথমিক পর্বে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়া। বাকি আট দল সরাসরি খেলবে মূল পর্বে।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি সুযোগ পাবে আগামী বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সুবাদে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ দলের। যার ফলে আগামী বিশ্বকাপে আর প্রথম পর্ব খেলতে হবে না তাদের।

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ছিলো বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে ২৩৪ পয়েন্ট নিয়ে নেমে যায় নয় নম্বরে। তবে সাত ও আট নম্বরে থাকা আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব বেশি ছিল না।

সাতে থাকা আফগানিস্তানের এখন রয়েছে ২৩৫ পয়েন্ট। বাংলাদেশের সমান ২৩৪ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আট নম্বরে ছিল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আজ অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২৩৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা।

যার ফলে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তারা হারলে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠে যাবে বাংলাদেশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031