ব্রেকিং নিউজঃ

বরিশাল লকডাউন ঘোষণা

প্রানঘাতী করোনা ভাইরাস আক্রান্ত ২ রোগী সনাক্ত হওয়ার পরপরই বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা ঝুকি মোকাবেলায় ‘করোনা ভাইরাস’ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত এবং শেবাচিম হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী সংক্রামক রোগ আইন ২০১৮ মোতাবেক বরিশাল জেলাকে অবরুদ্ধ কিংবা লকডাউন করা হল।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত: উপজেলা যাতায়েতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

লকডাউনের কারণে সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা এর আওতাবহি:র্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে বলে জানান বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930