ব্রেকিং নিউজঃ

২৫০০ ডলার ছাড়াল দেশে মাথাপিছু আয়

২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় দুই হাজার ২২৭ ডলার থেকে বেড়ে দুই হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। চলতি অর্থবছরের চার মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার বা ২৯ হাজার ৪৩০ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশের মোট জিডিপি নির্ণয়ের জন্য নতুন করে ২০১৫-১৬ কে নতুন ভিত্তিবছর হিসাবে নির্ধারণ করা হয়েছে। এতদিন ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর হিসাবে গণনা করা হতো। নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় দুই হাজার ২২৭ ডলার থেকে বেড়ে দুই হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

টাকার অংকে এই পরিমাণ দুই লাখ ২৯ হাজার ৮৬০ টাকা (৯০ টাকা ডলার ধরে)।

গত অক্টোবরে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১৩৮ ডলার। আর প্রতিবেশী দেশ ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১১৬ ডলার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031