ভোলায় ৩৭ পুলিশ কনেস্টেবল পদে নিয়োগ পরিক্ষা নেয়া হয়েছে
ভোলায় তদাবর বিহীন কঠোর নিয়মের মধ্যে দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে ৩৭ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য লিখিত পরিক্ষা হয়েছে।প্রথম পযায়ে ৭টি শারীরিক ইভেন্ট পরীক্ষায় ১ এক হাজার ৪শ ৩৪জন অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য উওীণ হয়েছেন ৪১১জন। আজ ওই ৪১১জনের লিখিত পরীক্ষা আনুস্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জনতার সময়কে জানান, এই পিরীক্ষা পুলিশ হেড কোয়াটার থেকে নিয়ন্ত্রন করা হচ্ছে। শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। পরীক্ষা মনিটরিং করছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদসহ পুলিশের চৌকস একটি টিম।
