ব্রেকিং নিউজঃ

করোনার শিক্ষায় মানুষ এবার মানুষ হও

করোনার লাশের মিছিল থামবে কবে ,
করোনার  শিক্ষায় মানুষ এবার মানুষ হও
মানুষ মারার অস্ত্র ভেঙে
মানুষ বাঁচানোর ওষুধ বানাও
মানুষ এবার মানুষ হও।

করোনার লাশের মিছিল থামবে কবে
জানেনতো কেউ
চীন ,আমেরিকা,ইটালি আরব পেরিয়ে
বাংলাদেশেও করোনা ভাইরাসের ঢেউ।

থেমে গেছে মিসাইল হামলা,
মানুষ  হত্যার বোমা,গুলি,ছুরি
কোভিড উনিশ করোনা ভাইরাস
আশীর্বাদ না হলেও ,অভিশাপ,মহামারী।

দেখা যায়না ,ছোঁয়া যায়না ,গ্রাস করেছে পুরো বিশ্ব
করোনা করে দিচ্ছে,বিশ্বটাকে নিঃশ্ব।

বন্ধ  হয়েছে মসজিদ ,মন্দির ,গীর্জা
প্যাগোডার ইবাদত প্রার্থনা
অদৃশ্য এই ভাইরাস ঘরে পুরেছে
নাম তার কোভিড উনিশ করোনা।

থামিয়ে দিয়েছে মদের আসর ,বাইজি নাচন ,
জুয়া, বেলাল্লাপনা ,দেহ ব্যবসার কারখানা
চোখে দেখা যায়না ,ধরা যায়না
আণবিক,পারমানবিক বোমার চেয়ে শক্তিশালী
কোভিড উনিশ করোনা।

থমকে গেছে অর্থনীতি ,নিঃশ্বাস নিচ্ছে পৃথিবী
ইতিহাসের বিশ্ব জীবাণু যুদ্ধ ,মোড়লরা তটস্থ !
ভাবনায় ,কে দায়ী ?
মানুষের তৈরী নাকি  প্রকৃতি ?

দিনমুজুর ,গরিব দুঃখী কাজ ছাড়া
যাদের খাবার জোটেনা  কি হবে তাদের  ,কি করবে তারা
বলতে কি পারিস  করোনা।

কত প্রেম,কত ভালোবাসা,কত
আবেগী চোখের জল , এক করোনায় ছিঁড়ে দিলো  দায়িত্ব,কর্তব্য,
পরিবার ,সমাজ,সংসারের  মোহমায়ার জাল।

করোনায়  মৃত্যু হলে ,লাশ হয়ে গেলে,
উচ্ছিষ্ট এখন,কাছে আসেনা প্রিয়জন
ইসলাম বলে মৃত্যুর পরে চিনবে  কেউ
আমলনামাই হবে তখন  আপন।

সংবাদকর্মী,ডাক্তার,নার্স,পুলিশ,আর্মি
স্বেচ্ছাসেবক পথে ঘাটে
বলছে তারা ,ঘরে থাকো মানুষ
আমরা আছি তোমাদের সেবাতে।

ইচ্ছা করে শুনিনা কেউ,পেটের দায়ে শুনিনা কেউ
চাকরী বাঁচাতে  শুনিনা কেউ
ছড়াই ভাইরাস ইচ্ছায়,অনিচ্ছায়
আতঙ্কে এখন, হবে বুঝি  মরণ করোনায় !

আমরা মানুষ অহংকারী ,মুখে বলি শক্তিশালী
এই করব ,সেই করব এই করেছি ,সেই করেছি
আল্লাহর নাম ছাড়াই চ্যালেঞ্জ করি
সৃষ্টি কর্তার সাথেই বেয়াদবি!

আল্লাহ রাব্বুল আলামিন রহম করো
আমি, আমরা পাপী ,
কুদরতি ইশারায় খতম করো
করোনা ভাইরাসের  মহামারী।

করোনার লাশের মিছিল থামবে কবে
জানেনতো কেউ  চীন ,আমেরিকা, ইটালি আরব পেরিয়ে
বাংলাদেশেও করোনা ভাইরাসের ঢেউ।

করোনার  শিক্ষায় মানুষ এবার মানুষ হও
মানুষ মারার অস্ত্র ভেঙে
মানুষ বাঁচানোর ওষুধ বানাও
মানুষ এবার মানুষ হও।

রক্তপাত বন্ধ করে,ধর্ম যুদ্ধ বন্ধ করে
শক্তি প্রদর্শন বন্ধ করো ,মরতে হবে মেনে নাও
মানবতা দেখাও ,মানুষ এবার মানুষ হও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031