ব্রেকিং নিউজঃ

৫ লাখ ডলারের আমদানি বিল পরিশোধে অনুমতি লাগবে না

এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই পাঁচ লাখ ডলার পর্যন্ত আমদানি বিল পরিশোধ (বুলেট রি-পেমেন্ট) করতে পারবেন আমদানিকারকরা। এতদিন বুলেট পেমেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগত।

এছাড়া নিয়ম অনুযায়ী, প্রতি তিন মাস পর পর আমদানি বিল পরিশোধ করতে হয়। এটি এককালীন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সকল অথরাইজ ডিলারের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই পাঁচ লাখ ডলার পেমেন্ট করতে পারবেন আমদানিকারকরা। যার মেয়াদ হবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম।

এতে আরও বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি সামাল দিতে আমদানিকারকদের বুলেট রি পেমেন্টের শর্ত সহজ করা হলো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031