ব্রেকিং নিউজঃ

স্বামীকে কুপিয়ে হত্যা করেলো দ্বিতীয় স্ত্রী

ভোলায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দ্বিতীয় স্ত্রী।এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর নাহার বেগমকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। আজ ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়াডের পন্ডিতেরহাট পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব, মৃত বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, টিটব রাতে তার ২য় স্ত্রী নুর নাহার বেগমের সাথে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রীকে বাড়ির দরজায় দা হাতে নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ভেতর থেকে টিটরের রক্তাক্ত মরদেও উদ্ধার করে এবং ঘাতক স্ত্রী নুর নাহারকে গ্রেফতার করেছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদশক (এসআই) মো: কবির জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘাতক নুর নাহারকে আটক করি। ঘরের মেঝেতে পড়ে থাকা ফরাহাদ হোসেন টিটব এর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মগে প্রেরণ করি।

এঘটনায় স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

এদিকে ২য় স্ত্রী হাতে স্বামী খুন হওয়ায় ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031