ব্রেকিং নিউজঃ

কুমিল্পূলাৱ জামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল গ্রেফতার!

কুমিল্লার ঘটনায় জড়িত সন্দেহে মো. ইকবাল হোসেন নামের একজনকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত দশটার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাত সোয়া এগারোটার দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. রফিকুল ইসলাম  বলেন, রাতে সৈকত এলাকা থেকে ইকবাল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।

আমরা ধারণা করছি, এই ইকবাল কুমিল্লার ঘটনার সেই ইকবাল। তবে আমরা শতভাগ নিশ্চিত নই। কুমিল্লা জেলা পুলিশ পরিচয় যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করবেন।

এদিকে গ্রেফতার ইকবালকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি ইকবালের মতো দেখতে একজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় এনে যাচাই-বাছাই করার পর নিশ্চিত হতে পারবো, সে আসল ইকবাল কি-না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930