ব্রেকিং নিউজঃ

সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রাখছে।

সোমবার পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি/গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে।

আবার, অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রাখছে’।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে গুজব/বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় জনগণের সার্বিক সহযোগিতাও পুলিশ প্রত্যাশা করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031