ব্রেকিং নিউজঃ

গাজীপুর লকডাউন ঘোষণা করা হয়েছে

গাজীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও জরুরী সুরক্ষার প্রয়োজনে শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভায় গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো ।

তিনি আরো বলেন, বিভিন্ন জেলা হতে পার্শ্ববর্তী জেলায় গমনের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ব্যতীত উপজেলার যেকোনো সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নৌ পথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ সময়ের মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহণ এবং দিনরাতে জনসাধারনের চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহণ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930