ব্রেকিং নিউজঃ

কনক সারোয়ারের বোন রাকা ৫ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন ও ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মাদক মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে যায়।

সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় ‘কথিত’ সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।

দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্রে।

বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন। এছাড়া তিনি সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার চালিয়ে যাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930