ব্রেকিং নিউজঃ

টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না: ওবায়দুল কাদের

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য এমন নেতার নাম কেন্দ্রে পাঠানোর জন্য দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না।

তিনি এসব  অপকর্ম থেকে বিরত থাকতে সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান।

জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যান, যা মোটেই কাম্য নয়।

তিনি ক্ষমতার অপব্যবহার না করতেও দলের নেতাকর্মীদের হুশিয়ার করে দেন।

রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে।

তিনি বলেন, দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে।  তাই সৎ ও ভালো মানুষকে দলে টানুন।

’৭৫-এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল, তার এখনও রেশ রয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এর হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল? কে নেপথ্যে ছিল? সেই ইতিহাস সবাই জানে, যা কখনও ভুলে যাওয়ার নয়।

তিনি বলেন, জিয়া যেমন ‘৭৫-এর হত্যাকাণ্ডে নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি ২১ আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টারমাইন্ড।

শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী  সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার এবং সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ডা. হাবিবে মিল্লাত মুন্না, ডা. আবদুল আজিজ, তানভীর ইমাম, আবদুল মমিন মণ্ডল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31