ব্রেকিং নিউজঃ

রোববার বরিশাল-খুলনার প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে রোববার বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা।

রোববার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

গণভবন সূত্র জানায়, ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন।

একটি সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ প্যাকেজ প্রণোদনা ঘোষণা দেওয়ার সম্ভবনা রয়েছে আগামীকাল। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশজুড়ে ৩৪ লাখ দরিদ্র পরিবারকে প্রতি মাসে ২ হাজার থেকে তিন হাজার টাকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এপ্রিল থেকে শুরু হয়ে তিন মাস এই সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। তার আগে ৩০ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031