আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার
আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
আগামীকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে।
আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
ছয় দশকের ক্যারিয়ারে ‘জয় বাংলা বাংলার জয়’, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘শুধু গান গেয়ে পরিচয়’সহ ২০ হাজারের মতো গান রচনা করেছেন বর্ষীয়ান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১৯৬৪ সালে রেডিও পাকিস্তান ও বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি।
স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের এ স্রষ্টা এর আগে একুশে পদক পান। ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পান তিনি।
