ব্রেকিং নিউজঃ

স্বর্ণের দাম কমল ভরিতে যত

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আগামীকাল (শুক্রবার) থেকে দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট- এই তিন মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭১ হাজার ৯৬৭ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৪৮৩ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ কিনতে প্রতি ভরির দাম পড়বে ৬৮ হাজার ৮১৮। যা বৃহস্পতিবার পর্যন্ত ৭০ হাজার ৩৩৪ টাকায় বিক্রি হচ্ছিল।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৭০ টাকা।  এই মানের স্বর্ণ বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয় ৬১ হাজার ৫৮৬ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয় ৫১ হাজার ২৬৩ টাকায়।

এদিকে রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930