ব্রেকিং নিউজঃ

বাংলাদেশিদের ব্যবসা নিবন্ধনে সহায়তা করবে সৌদি আরব

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সব সহযোগিতা নিশ্চিত করবে সৌদি সরকার।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রিয়াদ দূতাবাসের সঙ্গে ওয়েবিনারে এক মতবিনিময় সভায় এ কথা জানান সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম।

তিনি বলেন, সৌদি আরবে যেসব অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন তাদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে বৈধতা নিতে হবে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা উক্ত ওয়েবিনারে যোগ দেন।
রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম জানান, যেসব অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবে তাদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। এছাড়া তারা যে ভিসায়ই কর্মরত থাকুক না কেন, তাদের ভিসার সমস্যার ও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তারা ব্যবসার মালিকানাসহ সব আইনগত সুবিধা প্রাপ্ত হবেন।

সভায় রিয়াদে একজন বাংলাদেশি ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা ও নিবন্ধন বিষয়ে সৌদি স্পন্সরের সঙ্গে সমস্যার কথা তুলে ধরলে তাকে সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি জানান, যেকোনো বাংলাদেশি ব্যবসায়ী তাদের ব্যবসা নিবন্ধনে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সব সহযোগিতা নিশ্চিত করা হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন বিষয়ে সৌদি অভিবাসী ব্যবসায়ীদের সচেতন করা ও তাদের ব্যবসা নিবন্ধনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ওয়েবিনার, আলোচনা সভা, মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031