ব্রেকিং নিউজঃ

ভারতের দুই প্রদেশে ঘূর্ণিঝড় গুলাবের আঘাত

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত শুকাতেই ভারতের অন্ধ্র প্রদেশ এবং প্রতিবেশী ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড় গুলাব আঘাত হেনেছে। রোববার সন্ধ্যায় দুই প্রদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আছড়ে পড়ে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক টুইট বার্তায় বলেন, ঘূর্ণিঝড় গুলাব আগামী তিন ঘণ্টার মধ্যে ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।

ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, গুলাবের অগ্রভাগ উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। আগামী তিন ঘণ্টার মধ্যে কলিঙ্গপত্তম এবং গোপালপুরের উপকূল অতিক্রম করবে। বর্তমানে ঘূর্ণিঝড় গুলাবের কেন্দ্রটি কলিঙ্গপত্তম থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থান করছে।

ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান বলেছেন, ওড়িশায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৩টি দল এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। ওড়িশা সরকার ইতোমধ্যে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় এলাকার সাতটি জেলায় লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় গুলাব মোকাবেলায় অন্ধ্রপ্রদেশের প্রস্তুতি জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে কথা বলেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930