ব্রেকিং নিউজঃ

পশ্চিমতীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরাইলের

অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সকালে পশ্চিমতীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী।

পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত ওই ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী জেনিন শহরের ওই এলাকায় তাণ্ডব চালায়।

খবর আরব নিউজের

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031