ব্রেকিং নিউজঃ

‘শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছে’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছেন। শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছে।

শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মিলার বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের কর্মকর্তারা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930