ব্রেকিং নিউজঃ

আইনজীবী হলেন ৫ হাজার ৯৭২ জন

বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন।

উত্তীর্ণরা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে আইনপেশা পরিচালনা করতে পারবেন।

শনিবার বিকালে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে তারা এমসিকিউ, লিখিত ও মোখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ৬ হাজারের মতো পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর আগে ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন।

এছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930