ব্রেকিং নিউজঃ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য যে শর্ত দিলেন কিমের বোন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা ফের শুরু করতে চায় তারা।

তবে এ জন্য দক্ষিণ কোরিয়াকে তাদের ‘শত্রু ভাবাপন্ন’ মনোভাব ত্যাগ করতে হবে বলে শর্ত দিয়েছেন কিমের বোন। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার জন্য দক্ষিণের আহ্বানে সাড়া দিয়েছেন কিম জং-উন।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন দুই কোরিয়া আর তাদের মিত্র দেশগুলোর মধ্যে সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি এবং কোরিয়ান উপদ্বীপের মধ্যে শান্তি স্থাপনের জন্য আলোচনার আহ্বান জানান। দুই কোরিয়ার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সমর্থন জানিয়ে আসছে। অন্যদিকে চীনকে বলা হয় উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার।

প্রথমে উত্তর কোরিয়ার মন্ত্রীরা এই আলোচনায় বসার প্রস্তাবকে ‘অপরিপক্ক’ বলে বাতিল করে দেন।

তবে শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে কিমের বোন এই ধারণাকে ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেছেন।

ওই বিবৃতিতে তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার প্রতি ‘শত্রু ভাবাপন্ন’ মনোভাব বন্ধ করলেই কেবল দক্ষিণের সঙ্গে তারা আলোচনায় বসবে।

১৯৫৩ সালে এক যুদ্ধবিরতি প্রস্তাবের পর দুই কোরিয়া ভাগের মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়। দুই দেশের মধ্যে সে সময় কোনো শান্তি চুক্তি হয়নি।

তখন থেকেই দুই দেশের মধ্যে কৌশলগত যুদ্ধ চলছে। মাঝে মাঝে দুই দেশের মধ্যকার সম্পর্কের বেশি অবনতি হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930