ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত, হামলাকারীর ‘আত্মহত্যা’

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। পরে হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে টেনেসির কলিয়েরভিলের ক্রগার গ্রোসারি শপে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, আহতদের মধ্যে একজনের সার্জারি করতে হয়েছে এবং অপর একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

পুলিশ ঘটনার পর দ্রুত সময়ে ক্রগার গ্রোসারি শপে হাজির হয়।

কলিয়েরভিলের পুলিশপ্রধান ডেল লেন বলেন, আমরা ফ্রিজের মধ্যে ও তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা মানুষকে পেয়েছি। এটি কলিয়েরভিলের ইতিহাসের সবচেয়ে ‘আতঙ্কজনক ঘটনা’।

লেন বলেন, ঘটনার সময় ওই স্টোরে ৪৪ কর্মী এবং অসংখ্য ক্রেতা ছিলেন।

ক্রগারের মুখপাত্র তেরেসা ডিকারসন বলেন, কলিয়েরভিলের ওই স্টোর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

খবর রয়টার্সের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930