ব্রেকিং নিউজঃ

ইভ্যালির রাসেলকে আরও পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ

ধানমন্ডি থানার আরেক প্রতারণা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার ধানমন্ডি থানার এক মামলায় একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এ সময় ধানমন্ডি থানার আরেক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মোহাম্মদ রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাসেল দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়।

আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। মামলার পর ওই দিন বিকালেই তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

গত শুক্রবার বিকালে আদালত রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930