ব্রেকিং নিউজঃ

‘আর কোনো ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার কোনো ষড়যন্ত্রকে ভয় করে না।

ষড়যন্ত্রের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি আর কোনো ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো।

বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী আরও বলেন, তারা মানুষের সামনে এসে কিছু বলেনা।

এয়ারকন্ডিশন ঘরে বসে থাকে। সামনে জনগণ থাকে না। সাংবাদিক সাহেবদের ডেকে নিয়ে যান।

আর বলেন, সরকার এটা করে নাই, ওইটা করে নাই, সেইটা করে নাই।

আইনমন্ত্রী বলেন, দুইটা দুর্নীতি মামলায় একটা সাত বছর আরেকটা ১০ বছর জেল হয়েছে খালেদা জিয়ায়।

কিন্তু মানবিক কারণে শেখ হাসিনা দুইটা শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে।

মুক্তির পর উনি বাসায় চলে আসেন। উনার বিলাসবহুল বাসায় উনি থাকেন। পরবর্তীতে খালেদা জিয়া কোভিডে আক্রান্ত হলে ওনি হাসপাতালে যান।

আইনমন্ত্রী বলেন, যেদিন থেকে হাসপাতালে গিয়েছে। সেদিন থেকে ওনি (খালেদা জিয়া)  বলতে শুরু করেছে, বিদেশ যাইতে দেন! বিদেশ যাইতে দেন!! বিদেশ যাইতে দেন!!!

আনিসুল হক বলেন,  তখন প্লেন চলে না, রেলগাড়ি চলে না, জাহাজ চলে না কিন্তু ওনাকে বিদেশ যাইতে দিতে হবে।

মন্ত্রী বলেন, ‘চিকিৎসা তো হচ্ছে। ওনিও সুস্থ হইছে। ওনি (খালেদা জিয়া)  বাড়ি ফিরে গেছেন।

এখনও উনি বলেন, বিদেশ যাইতে দেন। আমরা যদি বাংলাদেশে থেকে মানুষকে সুস্থ করে তুলতে পারি। খালেদা জিয়া দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তাহলে ওনি বিদেশ যেতে চান কেন?’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আইনমন্ত্রীর একান্ত সচিব নূর কুতুব উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930