ব্রেকিং নিউজঃ

তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে জয়ের পথে রয়েছেন জাস্টিন ট্রুডো, কানাডার একাধিক সংবাদমাধ্যম এই তথ্য দিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে উল্লেখ করেছেন।

এবার করোনা মহামারির মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর আগে নির্বাচন দিয়েছেন ট্রুডো।

নির্বাচনের প্রাথমিক ফলাফলের পাওয়া তথ্যে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে।

যেখানে এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে। অন্যদিকে, বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দল ১২১ এগিয়ে রয়েছে।

সংসদের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এবার মেইলের মাধ্যমেও বহু ভোট পড়েছে।

এবারের ভোটে করোনা মহামারি ছাড়াও দেশের অর্থনীতি, আবাসন, জলবায়ু সঙ্কট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভোটারদের মনে দাগ কেটেছে।

তবে ট্রুডো কতটুকু স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন সে শঙ্কা থেকেই যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930