ব্রেকিং নিউজঃ

লকডাউনে ৭০জন বরযাত্রী নিয়ে বিয়ে, জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউনের মধ্যে ধুমধাম করে পারিবারিকভাবে বিয়ে করে জরিমানা গুনতে হয়েছে এক সরকারি কর্মকর্তাকে। এর আগে ৮ তারিখ থেকে পুরো জেলা লকডাউনের ঘোষণা আসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে এ ঘটনায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবিরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুধবার বিকেলে শাহীন কবিরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম উপস্থিত হন। এসম ইউএনও ও থানা পুলিশের উপস্থিতির খবর পেয়ে আগেই শাহীন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ইউএনও ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহীনের ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিয়েতে উপস্থিত থাকা এলাকার এক বাসিন্দা জানান, পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানটি অনেক আগে থেকেই পরিকল্পনা করা ছিল। সরকারি কর্মকর্তা বিধায় তিনি নিজে ৭০ জন বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে খাওয়া দাওয়াও হয়। সেখানেই কাজী বিয়ে পড়ান।

পরে এলাকাবাসী খবর পেয়ে করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে এত লোক নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসায় ও বিয়ে করায় বর পক্ষকে তুলোধনা করেন। এতে বরপক্ষের লোকজন ধীরে ধীরে সটকে পড়েন।

উপজেলার গোচাইট গ্রামের বাসিন্দা রহিম ব্যাপারী যিনি পরবর্তীতে তুলোধনায় অংশ নেন তিনি জানান, এখানে অনেক মানুষ এসেছে শহর থেকে। এর মধ্যে অনেক এলাকায় করোনায় মারা গেছে মানুষ ঐখান থেকেও লোক এসেছে। আমাদের এখন ভয় হচ্ছে এরা এখানে করোনা ছড়িয়ে গেল কিনা।

শাহীন কবির এ ব্যাপারে জানান, আমি আপাতত কাবিনটা সম্পন্ন করে রেখেছি। এটি একেবারেই ছোট পরিসরে ছিল। শুধুই পারিবারিক। বউভাতের আয়োজন এখন করিনি। পরিস্থিতি ভালো হলে বড় করে আয়োজন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম জানান, একজন সরকারি কর্মকর্তার এহেন কর্মকান্ডে আমরা বিব্রত। এটি তিনি কিভাবে করলেন আমার মাথায় আসছেনা। আপাতত তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সেটি তাই ভাই পরিশোধ করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করবো আমি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031