ব্রেকিং নিউজঃ

তুরস্কের সঙ্গে আজারবাইজান ও পাকিস্তানের ‘ত্রি ব্রাদারস’ মহড়া

তুরস্ক-আজারবাইজান-পাকিস্তান যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

রোববার এ মহড়া আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, এ তিন দেশের অংশগ্রহণে এটিই প্রথম কোনো সামরিক মহড়া।  মহড়ার নাম দেওয়া হয়েছে, ‘ত্রি ব্রাদারস-২০২১’।

উদ্বোধনের সময় আজারবাইজানের স্পেশাল ফোর্সের কমান্ডার লে. জেনারেল হিকমাত মিরজায়েভ বলেন, আমাদের দেশে তুরস্ক ও পাকিস্তানের স্পেশাল ফোর্সের প্রতিনিধিদের দেখে আমি অত্যন্ত আনন্দিত।

ইতিহাসে আজারবাইজান-পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠ বন্ধু ও ভাই হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আজারবাইজানের এ সেনা কর্মকর্তার আশা, এ সামরিক মহড়া ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তুরস্কের প্রতিনিধিদলের প্রধান লে. কর্নেল কুরসাত কুনুক ও পাকিস্তানের প্রতিনিধিদলের প্রধান আমির শেহজাদ বলেন, এ তিন দেশ এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক পরিবেশে ‘সময়ের পরীক্ষায় দাঁড়াবে’।

নির্ভরযোগ্য আঞ্চলিক সহযোগী হিসেবে তিন ভাইয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930