ব্রেকিং নিউজঃ

রাজনীতিতে নতুন মেরুকরণ হবে: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে।

বিরোধী দলগুলো নিয়ে সর্ববৃহৎ ঐক্য ‘একমঞ্চ’ কিংবা ‘যুগপৎ’ যে কোনো প্ল্যাটফরমে আন্দোলন হতে পারে।

যদি তা না হয়; কেউ না কেউ সামনে এগিয়ে যাবে এবং জনগণও তার পেছনে যাবে।

দেশ এমন সংকটে যে, মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। এখন যারাই সরকার পতনের জন্য কার্যকর উদ্যোগ নিতে পারবেন, জনগণ তাদের পেছনেই চলবে।

গুলশানে নিজ বাসায় শুক্রবার দেওয়া । এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোট, আন্দোলন, নির্বাচন কমিশন পুনর্গঠন, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা।

মান্না বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন কোনো বড় ইস্যু নয়। বরং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনই এখন সবার একমাত্র দাবি হওয়া উচিত।

যদিও বিএনপির জাতীয় ঐক্যের ডাকের বিষয়টি স্পষ্ট নয়। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের দলকে নিয়ে যদি ঐক্যের চিন্তা করা হয়, তাহলে তা হবে না।

আমরা বিশ্বাস করি, বহির্বিশ্বের শক্তিগুলোও গণতান্ত্রিক মূল্যবোধ রেখেই সবকিছু করবে।

তা না হলে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মূল্যবোধের বাইরে কোনো কিছু গ্রহণ করবে না।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, যতক্ষণ এই সরকার আছে; যাকেই নির্বাচন কমিশনে দেওয়া হোক না কেন কিছুই যায় আসে না।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আন্দোলন করবেন, তা ঠিক হবে না। কারণ বর্তমান সরকার তাদের মতো করেই ইসি ঘোষণা করে দেবেন-এটাই হবে।

তাই এটা কোনো বড় ইস্যু নয়। বরং প্রধান দাবি হওয়া উচিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন।

তবে সরকারকে বলব, এমন একটা নির্বাচন কমিশন করুন, সেটা সরকারের প্রভাবমুক্ত থেকে নির্বাচন করতে পারবে। কীভাবে হবে, তা সবাই বসে ঠিক করা উচিত। সরকার যদি মনে করে পরামর্শ নেবে, তখন দেব।

বিএনপির জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে তিনি বলেন, প্রথমত জাতীয় ঐক্য গড়ে তোলার অর্থ হচ্ছে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে তারই একটা প্রকাশ।

এখন এই জাতির মধ্যে কি জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও চরমানোই পীরের দল পড়ে? তাদের নিয়ে ঐক্য হবে? বিএনপি ঠিক কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়।

বিএনপি ‘একলা চলো নীতিতে’ চলছে কি না-এমন প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘বিএনপি দলগতভাবে সে অধিকার রাখে যে নিজেদের মতো করে চলবে।

সেটা যদি হয়, তাহলে বিএনপি একা সফল হবে-এটা ভাবার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি। কিন্তু বিএনপি যদি সারা দেশের রাজনীতিকে প্রতিনিধিত্ব করতে চায়, যদি রাজনীতির সামনে থাকতে চায়, তাহলে তাদের সমগ্র জাতির স্বার্থটা বিবেচনায় আনতে হবে।’

কয়েকটি রাজনৈতিক দল জাতীয় এক্যের সরকারের দাবি তুলেছে-এ ব্যাপারে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলছি না, আমি বলছি নির্বাচনকালীন সরকার।

জাতীয় ঐক্যের সরকার হলে তো সেখানে আওয়ামী লীগেরও কেউ থাকবেন। মানে হলো-যারা দিনের ভোট আগের রাতে নিয়েছে তাদেরকে রেখে আবার নির্বাচন করার চিন্তা।

কথার কথা-যখন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কাছে গেছে, তখন তারা তো যেরকম ইচ্ছা সে রকম করতে পারবেন।

তাই নির্বাচনকালীন সরকার হতে হবে। সবার আগে সরকারের পতন চাই। তারপরই নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নির্বাচন।

সেখানে যত ছাড় দিয়ে হয় করা উচিত। এমনও হতে পারে আওয়ামী লীগের কাউকে কাউকে সেখানে আমি মানতেও পারি। আওয়ামী লীগের মধ্যে কিছু নেতা তো আছেন যাদের হয়তো বিশ্বাসও করা যাবে।’

 

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930