ব্রেকিং নিউজঃ

শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ নির্দেশনা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত না করেই অফিসে অনুপস্থিত থাকেন। এজন্য তাদের উপস্থিতি নিশ্চিত করতে পাঁচটি অনুশাসন দিয়েছে মন্ত্রণালয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই পাঁচটি অনুশাসন পালনের নির্দেশনা দিয়ে সম্প্রতি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অনেক কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত না করেই অফিসে অনুপস্থিত থাকেন। অনেকে বিলম্বে কর্মস্থলে আসেন ও অফিস সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ত্যাগ করেন। এতে দাফতরিক কাজে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও দাফতরিক কাজের গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে পাঁচটি অনুশাসন পালনের জন্য শ্রম ও কর্মসংস্থান সচিব নির্দেশনা দিয়েছেন।

অনুশাসন পাঁচটি হলো-

কোনো কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না।

ব্যক্তিগত বা পারিবারিক কারণে তাৎক্ষণিক ও জরুরি ছুটির প্রয়োজন হলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে টেলিফোনে জানিয়ে ছুটি ভোগ করতে হবে। এ ক্ষেত্রে ছুটি ভোগ শেষে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছ থেকে ছুটি ভোগের ভূতাপেক্ষ অনুমোদন নিতে হবে ও ছুটি মঞ্জুরের মূলকপি প্রশাসন শাখায় পাঠাতে হবে।

নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া বিলম্বে কর্মস্থলে আগমন করা যাবে না।

নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ করা যাবে না।

কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে সরকারি ছুটির দিন হলেও আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930